মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মতলব উত্তর ছেংগারচর শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ছায়েদ হোসেনের বিদায় সংবর্ধনা

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ পঠিত: ১৫ বার

মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের কচুয়া শাখায় বদলি জনিত কারনে বিদায় সংবর্ধনা ও গ্রাহক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার ছেংগারচর বাজারের থানা রোড মরহুম আঃ জব্বর বিএসসি সুপার মার্কেট ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের অফিসার,অন্যান্য কর্মকর্তা,কর্মচারী ও ব্যবসায়ীদের উদ্যোগে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আঃ মান্নান লস্কর।
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ছেংগারচর শাখার প্রিন্সিপাল অফিসার জয়নাল আবেদিন রনির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফয়সাল  মোহাম্মদ আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি ব্যাংক (বিকেবি) ছেংগারচর শাখার কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ছেংগারচর বাজার পৌর বনিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, গ্রাহক ও ভবন মালিক মোঃ রাসেল দর্জি, ছেংগারচর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ কাউছার মেহেদী, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের সুমন, পৌর বিএনপির ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ ইব্রাহিম সরকার, গ্রাহক মোঃ নুর হোসেন, ভুলু প্রমূখ। এসময় ছেংগারচ বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, বিপুল সংখ্যক গ্রাহক শুভাকাক্ষী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদায়ী শাখা ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ছেংগারচর শাখার ব্যবস্থাপক মোঃ ছায়েদ হোসেনের কচুয়া শাখায় বদলি জনিত কারনে অত্র শাখার কর্মকর্তা, কর্মচারীগণ আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *