মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চান্দগাঁও থানা অভিযানে উদ্ধার চোরাই এক্সক্যাভেটর, লোবেড ট্রাকসহ ৪ জন গ্রেপ্তার

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ পঠিত: ২০ বার

জহিরুল ইসলাম বাবলু:- চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা চুরি হওয়া একটি এক্সক্যাভেটর ও একটি লোবেড ট্রাক চুরির ঘটনায় উপ-পুলিশ কমিশনার (উত্তর)-এর দিকনির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানাধীন বাইপাস থেকে দৌলতপুরগামী সড়কের বকুলতলা মোড় সংলগ্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার মামলা নং-৪৩ (তারিখ: ২৯ জুলাই ২০২৬, ধারা: ৩৭৯/৩৪, পেনাল কোড ১৮৬০) এর তদন্তে এ সাফল্য আসে।

মামলার এজাহার অনুযায়ী, বাদী আবদুল মন্নান (৬৩) অভিযোগ করেন, গত ২৭ জুলাই রাত ১১টা থেকে ২৮ জুলাই সকাল ৮টার মধ্যে কোনো এক সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের পর ওয়াপদা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের খালি স্থান থেকে তার মালিকানাধীন প্রায় ১৭ লাখ টাকা মূল্যের একটি ক্যাট এক্সক্যাভেটর অজ্ঞাতনামা ৪-৫ জন ব্যক্তি চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর উপ-পুলিশ কমিশনার (উত্তর)-এর দিকনির্দেশনায় চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের জসীম উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানাধীন বাইপাস থেকে দৌলতপুরগামী সড়কের বকুলতলা মোড় সংলগ্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইকবাল হোসেন ওরফে তামিম ইকবাল (৩৫), মো. আব্দুর শুক্কুর (২৯), ওয়াহিদ হোসেন আল-আমিন ওরফে ফিরোজ (২৪) এবং মো. ইকরাম হোসেন (৪৬)।

অভিযানে চোরাইকৃত একটি হলুদ-কালো রঙের চেইন এক্সক্যাভেটর এবং চোরাইকাজে ব্যবহৃত একটি লোবেড ট্রাক (রেজিস্ট্রেশন নম্বর: চট্টমেট্টো-শ-১১-২৩৭৩) উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *