সোনাতলা বসীর জীবন মান উন্নয়নে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার সোনাতলা পৌরসভার উন্নয়ন ও পৌরএলাকার জীবন যাত্রার মান বৃদ্ধিতে শুরু হয়েছে উন্নয়নমূলক কাজ ।
পৌরবাসীর যেন সরাসরি উপকৃত হয় তার জন্য পৌর কর্তৃপক্ষ ভিবিন্ন পরিকল্পনা সহ শুরু করেছেন উন্নয়ন মূলক কাজ। সোনাতলা পৌরসভায় ইতিমধ্যেই প্রায় দশ থেকে এগার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এতে করে পৌরবাসি নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। সেই সাথে পৌরবাসির জীবনযাত্রার মান বাড়বে। কমে আসবে যানজট। সেই সাথে দাবি উঠেছে সোনাতলা পৌরসভায় শিশু পার্ক স্থাপনের।
২০০১ সালে ১২ বর্গকিলোমিটারের ওই পৌরসভায় লোকসংখ্যা প্রায় অর্ধলক্ষ। পৌরবাসির জীবন যাত্রার মান বৃদ্ধি করতে বর্তমান পৌর প্রশাসক জুয়েল মিয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে রাস্তা নির্মাণ, ড্রেন, বক্স কালভার্ট, রাস্তায় লাইটিং ও শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রকল্প। ওই পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু শাহিনের যোগ্য পরিকল্পনায় পৌরসভাটির নানাবিধ উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে চলছে।
এতে করে পৌরবাসিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এমনকি নতুন নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার করায় পৌরবাসির জীবন যাত্রার মান বৃদ্ধি পাচ্ছে। কমে আসবে যানজট পরিস্থিতি।
এ বিষয়ে স্থানীয় পৌরবাসি অধ্যক্ষ আহসানুল মোমেনীন সোহেল, শরিফুল ইসলাম খান নিপু, রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, নাজমিন আক্তার বলেন, সোনাতলা শহরটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরিবিলি একটি শহর। ব্যবসা-বাণিজ্যে শহরটি অন্য শহরের চেয়ে একটি ব্যতিক্রমি শহর। বাঙালি নদীর তীরবর্তী এই পৌরসভাটির ৬০ ভাগের বেশি মানুষ ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা-দীক্ষায় এগিয়ে রয়েছে।
এ বিষয়ে সোনাতলা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু শাহিন বলেন, যখন পৌরসভাটি উন্নয়ন উৎপাদনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রি মহল আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কুচক্রি মহলের অপপ্রচার থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সোনাতলা পৌরসভার প্রশাসক জুয়েল মিয়া বলেন, আমরা সোনাতলাকে আধুনিক সোনাতলায় গড়তে চাই। সেই সাথে পৌরবাসির জীবন-যাত্রার মান বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। এজন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
