মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ 

মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ পঠিত: ২৬ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় মহান সংসদে উত্থাপিত চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ ছাড়া চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিকরা।
মঙ্গলবার(৪ঠা জুলাই) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগানের প্রধান ফটকের সামনে সাধারণ চা শ্রমিক ও ছাত্র যুবকদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার প্রস্তাব উত্থাপিত হলেও তা পরবর্তীতে প্রত্যাহার করা হয়, যা চা শ্রমিকদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। তাই অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর করার দাবি জানান তারা।
এসময় বক্তারা মাধবপুর চা বাগানের শ্রমিকদের টানা চার সপ্তাহের মজুরি বন্ধ থাকায় শত শত শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে অবিলম্বে তাদের বকেয়া মজুরি প্রদানসহ শ্রমিকদের সব আইনসিদ্ধ পাওনা পরিশোধের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু, মাধবপুর চা বাগানের শ্রমিক আসা, লিপা কাহার গীতা,গায়েত্রী কৈরী, সোনামণি রাজবংশী, তিলকপুর চা বাগানের জনক লাল দেশয়োরা, গোপাল যাদব প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *