মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাংলাদেশিদের ভিসা নিয়ে বিশেষ সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ৩৫ বার

ভারতীয় ভিসা পাইয়ে দেওয়ার নামে কোনো অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর প্রলোভন ও প্রতারণা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি করেছে তারা।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন কেবল নির্ধারিত সরকারি প্রাক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের বিবরণ বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো চেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণপ্রত্র visa.dhaka@mea.gov.in ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষকে ভিসা সংক্রান্ত যেকোনো লেনদেনে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সামাজিক পরিবেশেও অন্য সবাইকে এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *