মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাজবাড়ীতে দু’টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথকভাবে অভিযান চালিয়ে দু’টি অত্যাধুনীক বিদেশী আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমান গুলি ও দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাশীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০।
বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১০ এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক সম্মেলনে র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তি বুধবার সন্ধ্যা পৌনে ৭ টার সময় রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় মহিষখোলা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোঃ মোমিন মোল্লার কাছ থেকে একটি বিদেশী স্টালিং সাব মেশিনগান ২ টি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
অপর দিকে রাত দশটা ১৫ মিনিটে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বারের ব্রীজ এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র, নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত সন্ত্রাশীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া ছলছে।
র‌্যাব-১০ এর অধিনায়ক ও পরিচালক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপরাধ দমনে ও মাদক নির্মলে র‌্যাবের এমন অভিযান চলমান থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *