মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কাজী জেসিন বিটিভির নতুন মহাপরিচালক

বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ পঠিত: ২৯ বার

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে কাজী জেসিনকে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

মহাপরিচালকের দায়িত্বে থাকা মোঃ মাহবুবুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ অপর একটি আদেশে বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, কাজী জেসিন টেলিভিশনের টকশো উপস্থাপনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার উপস্থাপনায় রাজনৈতিক টকশো ‘পয়েন্ট অব অর্ডার’বেশ আলোচনায় আসে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *