মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

গ্রেপ্তার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ পঠিত: ২৭ বার

ময়মনসিংহ প্রতিনিধি:- নেত্রকোনায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি, আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. রিপন মিয়া (৩৩) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-১৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট/ ২০২৬) দিবাগত রাত প্রায় ১২টার দিকে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মহিষরন গ্রামে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি রিপন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের একটি আভিযানিক দল।

র‌্যাব জানায়, মামলার পর থেকেই রিপন আত্মগোপনে ছিলেন। তাকে আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা দল ছায়া তদন্ত, তথ্য সংগ্রহ ও প্রযুক্তিনির্ভর নজরদারি শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা এবং প্রতিবেশী। অভিযুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত হওয়ায় সেই পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন সময় কিশোরীকে কনটেন্ট তৈরির কথা বলে প্রলুব্ধ করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ভাইরাল করে দেওয়ার আশ্বাস দিয়ে নানা ধরনের কুপ্রস্তাবও দিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গত ৩০ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে জরুরি কথা আছে বলে অভিযুক্ত কিশোরীকে বাড়ির পাশের একটি জঙ্গলে ডেকে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *