মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে ডিবির পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ পঠিত: ২১ বার
যশোর অফিস:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সামিউল ইসলামের নেতৃত্বে একটি দল যশোর কোতয়ালী থানাধীন ঘোপ নওয়াপাড়া গ্রামের ঘোপ নওয়াপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মো. আল আমিন (২৬) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আল আমিন ঘোপ নওয়াপাড়া গ্রামের সাহেব আলী ওরফে ফেলুর ছেলে।
অপরদিকে, গত ৬ আগস্ট দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে ডিবির এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে আরেকটি দল কোতয়ালী মডেল থানাধীন লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় জনৈক ওলিয়ার মোল্যার দুইচালা টিনের ঘরের সামনের ফাঁকা জায়গা থেকে ফুল মিয়া (৪৬) ও ফিরোজ হোসেন (৫০)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ফুল মিয়া এনায়েতপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে এবং ফিরোজ হোসেন একই এলাকার ওলিয়ার মোল্যার ছেলে।
ডিবি পুলিশ জানায়, দুটি অভিযানে মোট ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৃথক ঘটনায় আটক আল আমিনকে ৬ আগস্ট এবং ফুল মিয়া ও ফিরোজ হোসেনকে ৭ আগস্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *