মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শিশু একাডেমিতে আলোচনা ও পুরস্কার বিতরণ

শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার
যশোর অফিস 
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, যশোর জেলা কার্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন খান খোকন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার কামরুল ইসলাম এবং লেখক ও গবেষক অধ্যাপক কাজী শওকত শাহী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহাগ।
আলোচনা সভা শেষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম ও বিশেষ অতিথি দেলোয়ার হোসেন খান খোকন।
এ সময় শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিশু ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *