‘সাহিত্য-সংস্কৃতির বিকাশে আমাদের ভাবনা’ শীর্ষক লোকজ সাহিত্য আসর অনুষ্ঠিত
রুকন উদ্দিন: নেত্রকোণা
নেত্রকোণার কেন্দুয়ায় সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর-এর উদ্যোগে ‘সাহিত্য-সংস্কৃতির বিকাশে আমাদের ভাবনা’ শীর্ষক এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাদ মাগরিব
কেন্দুয়া প্রেসক্লাব ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক গীতিকবি আব্দুল হাই সেলিম, সিনিয়র সদস্য বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী দিল বাহার খান, লেখক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি লাভলু পাল চৌধুরী, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সংবাদকর্মী মজিবুর রহমান, মহিউদ্দিন সরকার, শিক্ষক মো. আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন
আয়োজকরা জানান, সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্যের চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীল মনন গড়ে তোলার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, সমাজে মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক ঐতিহ্য বিকাশে সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, সাহিত্য আলোচনা এবং অংশগ্রহণকারীদের মুক্ত মতবিনিময়ের মাধ্যমে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
