মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চিরিরবন্দর উপজেলায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর ২ বছরের সাজা

শনিবার, ৮ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী মোছাঃ শাসছুন নাহারকে ২ বৎসরের সাজা প্রদান করেন। প্রাপ্ত তথ্যে জানা যায় গত মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ ফাতেহা তুজ জোহরা ১০ নং পুনট্টি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে অভিযান চালিয়ে মোরশেদুল ইসলাম এর স্ত্রী মোছাঃ শামছুন নাহার (৪৫) কে মাদক সহ আটক করেন। আটক করার পর উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতে ২ বৎসরের সাজা প্রদান করেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী জানান, গত মঙ্গলবার গোপন সূত্রে সংবাদ পেয়ে বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী মোছাঃ শামছুন নাহারকে আটক করা হয়। এরপর তাকে চিরিরবন্দর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ ফাতেহা তুজ জোহরার নিকট হাজির করা হলে তিনি তাকে ২ বছরের সাজা প্রদান করেন। এরপর তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এই দিকে খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার ও তার মেয়ে মোছাঃ আছমা (শবনাম) (২৭) ও মেয়ের জামাই মোঃ মাসুদ রানা (বাবু) সহ এরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবসী জানান।

এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন্নবী সাথে গতকাল বৃহস্পতিবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘদিন ধরে মোছাঃ শামছুন নাহার মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *