মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ পঠিত: ২০ বার

প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটরিয়ামে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এ সময় মন্ত্রী বলেছেন, প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন একবছরের বেশি বয়সী শিশুদের দেওয়া যাবে। দুই ডোজের মধ্যে কমপক্ষে দুই সপ্তাহ বিরতি দিতে হবে। এ ভ্যাকসিন নেয়ার পর অন্তত ৩ থেকে ৫ বছর কলেরা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

দুই দফায় টিকা দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী জানান, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। দুই দফাতেই টিকা গ্রহণের জন্য জনগণকে আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হাম ও ডেঙ্গুসহ কয়েকটি রোগ একসঙ্গে সামলাতে হচ্ছে, তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সিটি করপোরেশনের প্রচেষ্টায় এবার এখন পর্যন্ত ঢাকায় মশা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী৷

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *