শপথ নিলেন নতুন চারজন মন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও চারজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ পড়ান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্ত্রিসভায় আসা নতুন চারজন হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং রশিদুজ্জামান মিল্লাত।
