মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,শার্শায় প্রস্তুতিমূলক সভায় ৫ দিনের কর্মসূচি ঘোষণা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬ পঠিত: ১৯ বার
শার্শা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় শার্শা উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সারাদিন শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে মোটরসাইকেল র‌্যালি, ২ ও ৩ সেপ্টেম্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ, দোয়া ও আলোচনা সভা এবং ৪ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিএনপির জনতার এমপি  ও  সাধারণ সম্পাদক  আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিনসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনতার  এমপি আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মহৎ ও সাহসী মানুষ ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী নেত্রী ছিলেন। তাঁদের আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমান সাহসের পরিচয় দিয়ে জনগণের পাশে রয়েছেন এবং দেশকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। আগামী দিনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
নুরুজ্জামান লিটন বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন রয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে। দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *