মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

কেন্দুয়ায় ট্রাক চাপায় নিহত ২

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়ায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ এক নারী নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো তিনজন। সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়ক সড়কের রামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দলন গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া এবং একই ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবু মিয়ার স্ত্রী লিজা আক্তার।

স্থানীয়রা জানান, রাতে কেন্দুয়া-নেত্রকোণা সড়কে অটোরিকশাটিকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত শিশুসহ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়েই কেন্দুয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *