শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
যশোরের শার্শায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষের কান্ডারী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহ উদ্দিন আহম্মেদ।
এ ছাড়া শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহবান জানান।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। এতে শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলার দলীয় কার্যালয় থেকে শুরু করে ১১ টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
