মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে বিএনপি ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৮ বার

যশোর প্রতিনিধি 

যশোরে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ( বিএনপি) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কর্মসূচি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি গৃহীত পাঁচ দিন ব্যাপী কর্মসূচি শুরু সকাল থেকে শুরু হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর দলীয় নেতাকর্মীর কারবালা কবর স্থানে গিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতৃবৃন্দের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ,এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম,জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি রের হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *