মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ, ওসি তদন্তসহ আহত ১০

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৭ বার
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আব্দুল্লাহর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তও আহত হন। আহতদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ, র‍্যাব মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে আমাদের থানা টিম দ্রুত রেসপন্স করে ঘটনাস্থলে উপস্থিত হয় পরে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনের সময় ওসি তদন্ত চোখের নিচে কিছুটা আঘাত পেয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *