মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোর সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৯ বার
যশোর অফিস 
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, বিছানার চাদর, ফুচকা, কিসমিস ও কসমেটিকসসহ প্রায় ৫ লাখ ৮২ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও বেনাপোল আইসিপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫৩টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ৬টি বিছানার চাদর, ৫ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম কিসমিস ও ১৯৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৮১ হাজার ৮০০ টাকা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *