মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ সোহাগ (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলার কুমিরখাকী বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি ধরা পড়ে। এ সময় কানুপুর গ্রামের মোজাহার আলীর ছেলে মোঃ সোহাগকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখা যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদালতের সম্মুখে অপরাধ সংঘটিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগটি তাকে পড়ে ও ব্যাখ্যা করে শোনানো হলে তিনি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করেন।মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(২) ধারার বিধান অনুযায়ী অভিযুক্তের স্বীকারোক্তি উপস্থিত সাক্ষীদের সম্মুখে লিপিবদ্ধ করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে এবং কোনো প্রকার প্ররোচনা ছাড়া অপরাধ স্বীকার করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এরপর বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সহকারী কমিশনার ভূমি জুয়েল মিয়া বলেন, অবৈধ ভাবে বালু উত্তোলন সহ মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।অপরদিকে উপজেলার বালুয়াহাটে মেসার্স সাজু ট্রেডার্স কে উচ্চমূল্যে সার বিক্রির অপরাধে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক ও উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *