মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কারাগারে ৬
মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের অপরাধে ছয়জনকে এক মাস করে প্রতিজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে সদর উপজেলার চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে মৌলভীবাজার সদর উপজেলার ধরকাপন এলাকার অকুর মনি কর এর পুত্র প্রানেশ কর (২৫), পশ্চিম ধরকাপন এলাকার মোঃ জামাল ভুইয়া এর পুত্র মোঃ শামির ভূইয়া (১৯), জগৎসী এলাকার গুনমনি কর এর পুত্র গনেশ কর (৩৫), ধরকাপন (মাসুদ কমিশনারের পাশ্ববর্তী বাড়ী) বসবাসকারী মৃত. আমির মিয়া এর পুত্র মো: রুফিয়ান মিয়া মিজান (৩৫),আমতৈল ইউনিয়নের ওলুয়া গ্রামের বীরেন্দ্র কর এর পুত্র বিশাল কর (২৩),সদর উপজেলার বলিয়ারবাগ এলাকার মৃত মুশাহিদ মিয়ার পুত্র মোঃ রুবেল মিয়া (২২)-কে আ*ট*ক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তদের ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ভবিষ্যতে ও এমন অভিযান চলমান থাকবে।
