মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের তিনদিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১০ বার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশে পুকুর থেকে কিশোর পারভেজ (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
৪ সেপ্টেম্বর (শুক্রবার ) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে পারভেজের বাবা আনোয়ার কুমিল্লায় কাজ করতে গেছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম।
স্থানীয় ও পরিবার থেকে জানা যায়, গত তিনদিন আগে বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরেনি পারভেজ। তার মায়ের সাথে শেষ কথা বলেছিল মঙ্গলবারে। শুক্রবার সকালে বাড়ির পাশে পুকুরে লাশ ভেসে দেখতে পেয়ে পরিবারের লোকজন পারভেজকে মরদেহ বলে পুরোপুরি সনাক্ত করতে পারেনি। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ এসে পুকুর থেকে লাশ তুললে পারভেজের শরীরে বিভিন্ন চিহ্ন দেখে তার পরিবারের লোকজন এই মরদেহ পারভেজের বলে সনাক্ত করে।
স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, আজ সকালে পুকুরে লাশের খবর পেলে আমি পুলিশকে অবগত করি। স্থানীয়রা প্রথমে লাশ সনাক্ত করার চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে পুলিশের মাধ্যমে লাশ তুললে পরিচয় সনাক্ত করে পরিবারের লোকজন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *