মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনাতলায় ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় পুলিশের অভিযানে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সোনাতলা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সোনাতলা উপজেলার বয়রা (দক্ষিণ বয়রা) গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে মোঃ শাহ আলম (৩৮) এবং বয়রা (উত্তর বয়রা) গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে সোনা মিয়ার ছেলে মোঃ ইমরান হোসেন ওরফে লিটন (৪৫)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও কেনাবেচা প্রতিরোধে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার দুইজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সোনাতলা থানা পুলিশ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *