মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে গাঁজা-ইয়াবাসহ আটক ৩

রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজার থেকে ২ কেজি গাঁজাসহ মো. ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। তিনি ঝিকরগাছা পৌরসভার পঞ্চনগর এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত পা বারোটার দিকে যশোর সদর উপজেলার আরাবপুর ইউনিয়নের মন্ডলগাতি এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. রাজু আহম্মেদ (৩৫) ও মো. সাগর হোসেন (২৫) নামে দুজনকে আটক করা হয়। তারা বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, পৃথক অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইয়াবাসহ আটক রাজু আহম্মেদ ও সাগর হোসেনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *