মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

দেশজুড়ে বৃষ্টির আভাস

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৯ বার

মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের আটটি বিভাগে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানী ঢাকায় আজ সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে। বেলা ১টার মধ্যে আজ ঢাকা ও আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে।

আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪২ মিনিটে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *