মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাজস্থলীতে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৭ বার
রাঙামাটির রাজস্থলী  উপজেলার তিন টি ইউনিয়নে কর্মরত ৩০ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও ২৫ ধরনের পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (০৭ সেপ্টেম্বর ) সকাল  ১১টায় রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যলয়ে  উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউছুপ হাসান  গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল ও পোশাক সামগ্রী তুলে দেন।
এ সময় ইউএনও  বলেন, সরকার গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে সহায়তার জন্য বাইসাইকেল ও বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী দিচ্ছে। জনকল্যাণে এসব সামগ্রী যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানান।
বিতরণ অনুষ্ঠানে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন  উপস্থিত ছিলেন।
বাইসাইকেল, পোশাক সামগ্রী ও অন্যান্য সরঞ্জাম পেয়ে গ্রাম পুলিশরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পাল্রনে আরও অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশ্বাস প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *