মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।

সোমবার (৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে বদলিপূর্বক প্রেষণে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।

গত ১৭ মে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পান আব্দুল মান্নান। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সংস্থাটির চেয়ারম্যান পদে পূর্ণাঙ্গ দায়িত্ব পেলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *