মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে ২ জনের কারাদণ্ড

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১০ বার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দু’জনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযানের উপস্থিতি যাতে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগে টের না পায়, সে লক্ষ্যে সিএনজিযোগে পৃথক একটি টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮), পিতা—বলরাম কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা,এবং বিশ্বনাথ কুর্মী (২৬), পিতা—কুশল কুর্মী, ঠিকানা—দক্ষিণ সাইটুলা,উপজেলা: মৌলভীবাজার তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় তাদের প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এদিকে, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অবৈধবালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শ্রীমঙ্গলের সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *