মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১৬ বার

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। এর মধ্যে ৫ হাজার কৃষি খাতে এবং বাকি ৫ হাজার নেওয়া হবে মৎস্য খাতে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে আসা এক প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে আলোচনা ও চুক্তি সই হয়। আগামী মাসে ওমানের আরেকটি দল এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কর্মী নেওয়ার প্রক্রিয়াটি চূড়ান্ত করবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের সময়ে নানা কারণে ওমানের ভিসা বন্ধ হয়ে গিয়েছিল। নতুন করে ভিসা চালুর জন্য কূটনৈতিক চেষ্টা চালানো হচ্ছে, যাতে বাংলাদেশিরা আবার নিয়মিত সেখানে যেতে পারেন। বিশেষ করে দক্ষ কর্মীদের ওমানে পাঠাতে সরকার বেশি জোর দিচ্ছে। ওমান সরকারও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে।

বৈঠকে ওমানের রাজপরিবারের প্রতিনিধি আল সাইয়্যেদ দেশটির অর্থনীতি ও উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতা আরও বাড়িয়ে তোলার আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *