‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ অনুষ্ঠিত
মীরশুয়াইব ময়মনসিংহ প্রতিনিধিনি:- ‘সবুজ পৃথিবী’ ময়মনসিংহ এর বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে বৃক্ষরোপণ করা হয়েছে ।
‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’ প্রত্যয়ে ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না, একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে একটু বেশি বাসযোগ্য করে তোলা।
তিনি বলেন, বৃক্ষরোপণের প্রকৃত সাফল্য চারা রোপণের সংখ্যায় নয়, বরং কতগুলো গাছ দীর্ঘদিন টিকে থাকছে এবং পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখছে—তার ওপর নির্ভর করে। এ জন্য পরিকল্পিত বৃক্ষরোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু পরিবেশকে সবুজ করে না , এটি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও সমাজসেবক, লন্ডন প্রবাসী মনোয়ার মোহাম্মদ, সাংবাদিক স্বাধীন চৌধুরী ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো: ইসমাইল হোসেন, হাউজ টিউটর এসোসিয়েট প্রফেসর ড. শারমিন আক্তার,সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা সহিদ মাহমুদ প্রমুখ ।
