মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান এর দায়িত্ব গ্রহণ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৯ বার

মীরশুয়াইব ময়মনসিংহ প্রতিনিধ:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান দায়িত্বগ্রহণ করেছেন। এ উপলক্ষে আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬ ) বিকেল ৪.০০ টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে মাননীয় উপাচার্য ও বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রোক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম, আহবায়ক প্রভোস্ট পরিষদ প্রফেসর ড. কাজী কামরুল ইসলাম, ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। এসময়ে বিদায়ী ও নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ক্রেস্ট ও ফুল প্রদান করা হয়।

উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে সহযোগিতা করার জন্য সবাইকে পরামর্শ প্রদান করেন। পরিশেষে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম মুজিবর রহমান আগামীতে সঠিকভাবে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত সন্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র বিষয়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *