মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

চট্টগ্রামে চানচল্যকর অভিযানে ৬৩ বিদেশি গ্রেপ্তার, জব্দ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৭ বার

জহিরুল ইসলাম বাবলু:- চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ডিভাইসসহ ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে ব্রিফিং করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা পাঁচটি দেশের নাগরিক। তাদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের ১ জন এবং ভিয়েতনামের ১ জন রয়েছেন।

গ্রেপ্তার ৬৩ জনের মধ্যে ৪১ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের সঙ্গে একজন শিশুও রয়েছে।

অভিযানকালে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইসের মাধ্যমে তারা কী ধরনের কার্যক্রম পরিচালনা করছিলেন এবং এর সঙ্গে আন্তর্জাতিক কোনো প্রতারণা চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ এবং জব্দ করা ডিভাইসের তথ্য বিশ্লেষণের মাধ্যমে অনলাইন প্রতারণার পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য বের করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকা বাসীর কাছ থেকে জানতে পারি সংশ্লিষ্ট বাড়ির মালিক জড়িত আছে বলে অনেকেই সন্দেহ করছে, এ বিষয়ে পুলিশ বা বাড়ির মালিক হতে কোন বক্তব্য পাওয়া যায়নি, বাড়ির মালিকদের তথ্যও পাওয়া গেছে। তাদের মধ্যে পশ্চিম খুলশী ৩ নম্বর রোডের মো. মামুন এবং কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা আক্কাস আলীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে অবস্থানের বৈধতা ও তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *