মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার
যশোরে পুকুরের পানিতে ডুবে হাসান আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান আলী ওই এলাকার আব্দুল গফফারের ছেলে। স্বজনদের ভাষ্য, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামেন হাসান। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *