মূল কন্টেন্টে যান
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

প্রধানমন্ত্রীর অনুমোদিত ‘ওয়াই’ ব্রিজ হলে আলোকিত হবে পাবনা: শিমুল বিশ্বাস

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ১ বার

খালেদ আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:- পাবনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। পাবনা পৌরসভার আয়োজনে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাকের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বক্তব্যের শুরুতেই ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্দেশে এ ত্রিপক্ষীয় উদ্যোগকে বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
এ্যাড. শিমুল বিশ্বাস বলেন, সরকারি উদ্যোগের আশায় না থেকে আমরা নিজেরাই যদি আমাদের প্রত্যাশা পূরণে উদ্যোগ নিতে পারি, নিজেদের উদ্যোগকে সূত্রবদ্ধ করে একটি কর্মে পরিণত করতে পারি, তাহলে সেটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি বলেন, প্রায় দুইশ বছরের পুরোনো পাবনা পৌরসভাকে ঘিরে আগামী একশ বছরের একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হয়েছে। একসময় আমাদের রেল নেই, কৃষি কলেজ নেই, মেডিকেল কলেজ নেই—এভাবে নানা ক্ষেত্রে পিছিয়ে পড়েছিলাম। আমাদের সৌভাগ্য, বাংলাদেশ পরিবর্তনের একটি গেটওয়েতে গেছে, তার সঙ্গে পাবনাও এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদনে বাংলাদেশ এখনো গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এ কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে ভগবানগোলা থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী ও মানিকগঞ্জকে সংযুক্ত করে যে গঙ্গা-পদ্মা ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেটি পাবনার বিশেষ অঞ্চলের ওপর দিয়ে যাবে। এর ফলে এ অঞ্চল একটি উর্বর ও কৃষি উৎপাদনের প্রধান অঞ্চলে পরিণত হবে।
যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য ‘ওয়াই’ ব্রিজ প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন উল্লেখ করে শিমুল বিশ্বাস বলেন, এটি বাস্তবায়ন হলে পাবনা আলোয় আলোকিত হবে।
পাবনা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বর্জ্য ব্যবস্থাপনার এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পাবনা শহরে প্রতিদিন গড়ে প্রায় ১০৩ টন বর্জ্য উৎপন্ন হয়। বর্তমানে আংশিক সংগ্রহ ব্যবস্থা এবং সরাসরি ল্যান্ডফিলে বর্জ্য ফেলার কারণে ড্রেন ও ইছামতি নদীতে ময়লা জমে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কাঠামোর ঘাটতি রয়েছে। (TNB24) উদ্যোগটির প্রাথমিক কর্মপরিকল্পনায় রাস্তার মোড়ে মোড়ে শক্তিশালী ও ঢাকনাযুক্ত কমিউনিটি বিন স্থাপন, বর্জ্য ফেলার নির্দিষ্ট সময় নির্ধারণ, স্কুল ও কাঁচাবাজারে সচেতনতামূলক প্রচার এবং স্থানীয় মানুষের মাধ্যমে ডাস্টবিন ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ৬ মাসের কর্মপরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাকে সুশৃঙ্খল করার মাধ্যমে ৩ থেকে ৬ মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। (TNB24) এ উদ্যোগে পাবনা পৌরসভা সেবা কর্তৃপক্ষ ও অবকাঠামো নিয়ন্ত্রক হিসেবে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস আঞ্চলিক অংশীদার হিসেবে এবং ব্র্যাক সিস্টেম আর্কিটেক্ট ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা পালন করবে বলে আগের যৌথ সভায় জানানো হয়। (TNB24)
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু, পুলিশ সুপার আবু আশ্রাফ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গাফফার খান, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও ব্র্যাকের পরিচালক লিয়াকত আলী।
স্বাগত বক্তব্য দেন পাবনা পৌরসভার প্রশাসক খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর আহমেদ রূপক, সদস্য সাকুব্বর হোসেন, এরশাদুল হক সবুজ, জেলা মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, সহসভানেত্রী হাজারী লুৎফুন্নাহার, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ, জেলা এডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাড. আজিজুর রহমান, এ্যাড. শাহীন, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবির হাসান বাচ্চু, পাবনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর এনামুল হক এনাম, পৌর বিএনপির সদস্য সচিব শহীদুল ইসলাম লালু, জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক সাগর, পাবনা প্রেস ক্লাবের সাবেক সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মমিন, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মহসিনা খান সেতু, সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ, পৌর সভানেত্রী ফারজানা ইয়াসমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, ব্র্যাক মাইক্রোফাইনান্স দাবি+ ওয়েস্ট-২ ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. জসিম উদ্দিন, পাবনা-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সানজিদা মোস্তফা, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা, জেলা রোভার স্কাউটের সম্পাদক লায়ন আলী আকবর রাজু ও পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান।

এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বাণিজ্য সংগঠনের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার স্টাফ নুরুল আলম বিশ্বাস লিন্টু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মুফতি শরিফুল ইসলাম।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *