ফুলবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের ফুলবাড়ীতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান সভাপতিত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে বেলা ১১ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর -৫ (পার্বতীপুর – ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহসিন আলী, সমাজসেবা কর্মকর্তার ছারোয়ার হোসান আইসিটি কর্মকতা মোছাঃ তাসলিমা খাতুন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, দিনাজপুর জেলা বিএনপি’র (সাবেক) যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, ১নং এলুয়ারী ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম, ৪ নং বেতদিঘী ইউ পি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, ৫ নং খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ৬ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম মাস্টার, ফুলবাড়ীর ব্যবসায়িক সমিতির সদস্য সচিব মানিক মন্ডল সহ বিভিন্ন দপ্তর প্রধান গন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানযট নিরসন, সীমান্তে নজরদারি বৃদ্ধি, অসুস্থ প্রাণী জবাই করে বিক্রয় না করতে পারা, ফুটপাত দখল মুক্ত করা, অবৈধ মাদক বিক্রি, সেবন ও বিক্রি বন্ধ করা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরন, নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন নিয়ে আলোচনা হয়।
