মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

টাঙ্গাইল রেলস্টেশনে বুকিং সহকারীদের মানববন্ধন

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ১৩ বার

টাঙ্গাইল প্রতিনিধি:- রাজশাহী রেল স্টেশনে চীফ কসার্শিয়াল ম্যানেজার আহসানউল্লাহ ভূঁইয়া ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও নিরাপদ কর্মস্থলের পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের সকল বুকিং সহকারীরা। সোমবার বেলা ১১ টায় রেল স্টেশন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল স্টেশনের প্রধান বুকিং সহকারী রেজাউল করিম, সহকারী স্টেশন মাস্টার নাজমুল ইসলাম, বুকিং সহকারী গ্রেড ২ আশরাফুল ইসলাম ও তারেক রহমান প্রমুখ।
এ সময় বক্তারা হামলায় জড়িতদের গ্রেপ্তার করে আইনানুক ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *