মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

বাগেরহাটে নৌযান শুমারি অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সোমবার, ১০ আগস্ট ২০২৬ পঠিত: ১৫ বার

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাট জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে নৌযান শুমারি অবহিতকরণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।

‎১০ আগষ্ট সোমবার দুপুরে জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেসবাহ উদ্দিন এর সঞ্চালনায় প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম।

‎অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ। জেলা মৎস্য কর্মকর্তা সানজিদা হক। পানি উন্নয়ন বোর্ড বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির। সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী। পুলিশ সুপার এর কার্যালয়ের কন্ট্রোল রুম ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ আসলাম বাহার বুলবুল। বাগেরহাট সদর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মোঃ কামাল হোসেন। কোষ্টগার্ড পশ্চিম জোনের প্রতিনিধি লেঃ মুশফিক উস সালেহীন এক্স বি এন। বাগেরহাট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন আলী।ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।কেবি মাছ বাজার প্রতিনিধি। নৌযান শ্রমিক ইউনিয়নের চারটি সংগঠনের প্রতিনিধি। জেলা ও উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মরত কর্মকর্তা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এসময়ে উপস্থিত ছিলেন। উপ-পরিচালক মোঃ রাসিউল ইসলাম জানান উপ-পরিচালক এর অধীনে চারজন জোনাল কর্মকর্তা সহ মোট ৩৩ জন তথ্য সংগ্রহকারী জেলাব্যাপী তথ্য সংগ্রহ করবেন।সভায় জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নৌযানগুলো যাতে শুমারির আওতায় আসে সে লক্ষ্যে একযোগে কাজ করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *