মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

সোমবার, ৩১ আগস্ট ২০২৬ পঠিত: ১৭ বার

মাগুরার মহম্মদপুরে সাপের কামড়ে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার নহাটা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর নবী (৫) খলিশাখালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আশপাশের ঝোপঝাড়ের মধ্যে থাকা বিষধর সাপ শিশুটিকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে না নিয়ে প্রথমে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ রাখার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ধারণা, সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা না করিয়ে ওঝার কাছে নেওয়ায় শিশুটির চিকিৎসা পেতে দেরি হয়েছে। এ ধরনের ঘটনায় সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *