হরমুজ প্রণালি থেকে মাইন সরাতে সহায়তা করবে ন্যাটো

  • Reporter Name
  • Update Time : 04:47:30 pm, Sunday, 12 April 2026
  • 20 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে ন্যাটো সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুশিয়ারি দেওয়ার পরপরই ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানালেন তিনি।

তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র ন্যাটোর ওপর খুবই বিরক্ত ছিল। তবে এখন তারা এসে প্রণালি থেকে মাইন পরিষ্কারে সহায়তা করতে চায়।

ট্রাম্প বলেন, এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রণালিটি পরিষ্কার করবো এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত আরও কয়েকটি দেশও তা করবে। আমার জানা মতে যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে।

এদিকে, হরমুজ প্রণালি থেকে ইরানের পেতে রাখা মাইন অপসারণে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। প্রাথমিকভাবে এ কাজের জন্য দুটি রণতরী মোতায়েন করা হয়েছে।

সেন্টকোম জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন ও ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যেই হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দিয়েছে। ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পেতে রাখা মাইন অপসারণে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

হরমুজ প্রণালি থেকে মাইন সরাতে সহায়তা করবে ন্যাটো

Update Time : 04:47:30 pm, Sunday, 12 April 2026