‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই ট্রিগারে আঙুল যাবে’

  • Reporter Name
  • Update Time : 10:04:13 am, Friday, 17 April 2026
  • 21 Time View

ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই ট্রিগারে আঙুল যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। লেবাননের আল-মানার টেলিভিশনে প্রচারিত ইরান-সমর্থিত গোষ্ঠীটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, আমাদের যোদ্ধারা ট্রিগারে আঙুল রাখবেন। তারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছেন।

এরআগে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। তিনি জানান, এই যুদ্ধবিরতি বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হবে।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছেন।

ট্রাম্প বলেন, গত মঙ্গলবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে এই দুই দেশ দীর্ঘ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বৈঠক করেন। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে নির্দেশ দিয়েছি, তারা জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের সঙ্গে মিলে ইসরায়েল ও লেবাননের মধ্যে স্থায়ী শান্তি অর্জনে কাজ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

১ কোটি ৭০ লাখের ঘরে পরীমণি, পিছিয়ে গেল সাকিব

‘ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই ট্রিগারে আঙুল যাবে’

Update Time : 10:04:13 am, Friday, 17 April 2026