মূল কন্টেন্টে যান
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
সর্বশেষ

শেখ হাসিনা-বেনজীরসহ পলাতক ৩০ আসামির জন্য আইনজীবী নিয়োগের নির্দেশ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ পঠিত: ৫ বার
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে অভিযান চালানোর মামলায় শেখ হাসিনা, বেনজীর আহমেদসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ মামলায় অভিযোগ গঠনের পরবর্তী শুনানি আগামী ৭ অক্টোবর। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ট্রাইব্যুনালে আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন করলেও পরে তা নাকচ করেন আদালত। এর আগে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় হাসানুল হক ইনু, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, শামসুল হক টুকু, জিয়াউল আহসান, ফারজানা রূপাসহ ১১ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হয় এ বিষয়ে শুনানি। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি।

এর আগে এ মামলায় পলাতক আসামিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে কেউই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেনি।চলতি বছরের ২৭ জুলাই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামীর মহাসমাবেশে অভিযানের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এতে অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ৫ মে আসামিদের যোগসাজশে রাতের আঁধারে বিদ্যুৎ ও ইন্টারনেট বন্ধ হেফাজতে ইসলামকে নির্মূল করতে অভিযান চালানো হয়।
এ ছাড়া গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের মামলায় সাবেক সিটিটিসি প্রধান আসাদুজ্জামান ও এডিসি ইশতিয়াকসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দিতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *