মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান দিবস: বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

বুধবার, ৫ আগস্ট ২০২৬ পঠিত: ৩১ বার

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দু-দেশের মধ্যে আজ বুধবার (৫ আগস্ট) সকাল থেকেই বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবসে বুধবার সরকারি ছুটি থাকায় দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও  এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *