মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

সোনাতলায় বিএনপি কর্মীকে মারপিট ও ককটেল বিস্ফোরণ মামলার আসামি গ্রেপ্তার

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ পঠিত: ২৭ বার

রেজাউল করিম মানিক, সোনাতলা প্রতিনিধি:- বগুড়ার সোনাতলায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি কর্মীকে মারপিট ও ককটেল বিস্ফোরণের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন মোঃ মনিরুজ্জামান ওরফে ঠান্ডু (৪০)।

তিনি উপজেলার বালুয়া ইউনিয়নের ছোট বালুয়া (কারিগরপাড়া) গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে।সোনাতলা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০শে জুলাই) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি বিএনপি কর্মীকে মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাকে পুলিশ স্কটের মাধ্যমে বগুড়ার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার সেকেন্ড অফিসার গৌতম চক্রবর্তী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *