মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

যশোরে মেয়ের হাতে খুন মা

রবিবার, ২ আগস্ট ২০২৬ পঠিত: ৮১ বার

যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কলহের জেরে মেয়ের আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা ও জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে সাহানা বেগমের মেয়ে শিরিনা খাতুন শিলপাটার নোড়া দিয়ে তার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিরিনা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *