ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ওবাইদুর রহমান টিপুকে শরীফ সরকারের ফুলেল শুভেচ্ছা
মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মনোনীত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ শরীফ সরকার।
শনিবার (০১ লা আগস্ট) রাতে ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধিতে হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টে রাষ্ট্র্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রাইব্যুনালের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় নিয়োগ পাওয়ায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আক্তার আলম লাবু, মতলব উত্তর উপজেলা কৃষকদলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পিন্টু, ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি মোঃ জাকির দর্জি, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, পৌর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নেয়ামত উল্লাহ সুমনসহ কৃষকদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
