মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

রাঙ্গামাটিতে একাধিক মামলার আসামি কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘ছোট মাসুম’ গ্রেপ্তার

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার
নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সফিপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ‘ছোট মাসুম’ (৩৫)-কে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ।
আজ রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চন্দ্রঘোনা থানার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩ নং সফিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছোট মাসুমের বিরুদ্ধে চন্দ্রঘোনা ও রাঙ্গামাটি সদর থানায় একাধিক মামলা রয়েছে।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আগামীকাল চন্দ্রঘোনা ও রাঙ্গামাটির কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *