মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নিখোঁজ কাস্টমসের সিপাহির টুকরো টুকরো মরদেহ উদ্ধার

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ১৮ বার

ময়মনসিংহ প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার (৪০) নামে কাস্টমসের নিরাপত্তা শাখার সিপাহীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তা থেকে টুকরো টুকরো অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়।

রবিবার (২ আগস্ট) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের বাড়ির পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাকিব রায়হান তালুকদার একই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব রায়হান তালুকদার ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে কাস্টমসে নিরাপত্তা শাখার সিপাহি হিসাবে কর্মরত ছিলেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন। গত ২৪ জুলাই বিকেল সাড়ে পাঁচটার দিকে সে বাসা থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের পর আত্মীয়-স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তার কোন সন্ধ্যান পায়নি পরিবারের লোকজন। নিখোঁজের তিনদিন পর ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

সূত্র জানায়, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা রহস্যজনকভাবে পলাতক রয়েছেন। এর মাঝে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রায়হান তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে দেশের বাহিরে যাওয়ার চেষ্টা করছে, পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে তার পাসপোর্টটি যাতে অতি শীঘ্রই জব্দ করা হয়।

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা বলেন, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার ও তার সহযোগী পলাতক। তার সাথে অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জন পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, মরদেহ টুকরা টুকরা করে তার ব্যবহৃত তিন ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেয়া হয়। আজ রোববার দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে বস্তা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে। পরেমমরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলাও প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *