মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

নবাগত ইউএনও সানজিদা চৌধুরীর উন্নয়ন কাজ পরিদর্শন

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ২৩ বার

রুকন উদ্দিন, নেত্রকোনা 

নেত্রকোনা কেন্দুয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সানজিদা চৌধুরী সোমবার (৩ আগস্ট) সকালের দিকে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়ক থেকে সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমী পর্যন্ত নির্মাণাধীন সিসি (কংক্রিট) সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন, কাজটি স্থানীয় সরকারের অধীনে কেন্দুয়া পৌরসভা বাস্তবায়ন করছে।
কাজের গুণগতমান, নির্ধারিত নকশা অনুযায়ী কাজের অগ্রগতি এবং নির্মাণসামগ্রীর মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি। সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি কাজ দ্রুত, স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

কাজের সন্তুষ্টি প্রকাশ করে ইউএনও সানজিদা চৌধুরী বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজ জনগণের কল্যাণে বাস্তবায়িত হচ্ছে। তাই কোন ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেয়া হবে না। উন্নয়নকাজের প্রতিটি ধাপ যথাযথভাবে তদারকি করা হবে, যাতেকরে সাধারণ মানুষ দীর্ঘস্থায়ী ও মানসম্মত উন্নয়ন সুবিধা ভোগ করতে পারেন।

সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ খোকনসহ স্থানীয়রা বলেন
, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের জন্য নানা ভোগান্তির কারণ ছিল। সিসি রাস্তার নির্মাণকাজ শেষ হলে শিক্ষার্থী, অভিভাবক, পথচারী এবং ছোট ছোট যানবাহন চলাচল অনেক সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক কর্মকান্ডের ইতিবাচক প্রভাব পড়বে।পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সুধীজন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *