মূল কন্টেন্টে যান
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সর্বশেষ

শেরপুরে ভারতীয় চোরাই মালামাল ও দুটি পিকআপসহ আটক ৩

সোমবার, ৩ আগস্ট ২০২৬ পঠিত: ৪০ বার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেট থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় মা’লা’মাল ও দুটি ডিআই পিকআপ গাড়িসহ তিন চো’রা’কারবারীকে আ’ট’ক করেছে পুলিশ। শেরপুর হাইওয়ে/ফাঁড়ি পুলিশ দুটি পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত ২রা আগস্ট সকাল সোয়া ১১টায় শেরপুর চত্বর এলাকায় প্রথম অভিযান চালানো হয়। একটি নম্বরবিহীন ডিআই পিকআপ তল্লাশি করে ১৮ কার্টুন আমুল বাটার, ৩ কার্টুন ডেইরি মিল্ক, ৯০ প্যাকেট কাভেরী মেহেদী ও ১৮ প্যাকেট অরিও বিস্কুট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৪ হাজার ৬১০ টাকা। এ ঘটনায় সিলেটের গোয়াইনঘাটের আমিন মিয়া (২৯) ও জৈন্তাপুরের আব্দুল জব্বারকে (৪৫) গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-০৫) দায়ের করা হয়।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩ টার দিকে একই স্থানে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। ‘চট্টগ্রাম মেট্রো-১১-৪৬৬৭’ নম্বরের অপর একটি পিকআপ তল্লাশি করে ১৫ কার্টুন আমুল বাটার, ৩ কার্টুন ফেইসওয়াশ, ৯০ প্যাকেট মেহেদী, ১০ প্যাকেট বিস্কুট ও ২০ প্যাকেট পন্ডস ক্রিম উদ্ধার করা হয়, যার মূল্য ৩ লাখ ১৪ হাজার ৭০০ টাকা।
এ অভিযানে গোয়াইনঘাটের ইয়ামিন খাঁন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হলেও মালামালের মালিক মালেক (৩৫) পালিয়ে যায়। এ ঘটনায়ও পৃথক মামলা (নং-০৬) দায়ের করা হয়েছে।
উভয় অভিযানে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৮৯ হাজার ৩১০ টাকা। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবিষয়ে শেরপুর ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল হাসান।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *